শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে

প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জেলা শিল্পকলা একাডেমির কারিগরি সহযোগিতায় সকাল ১১টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে কর্মশালা। সারাদেশ থেকে নির্বাচিত ৩০ জন অংশগ্রহণকারিদের অংশগ্রহণে সাফল্যের সাথে শেষ হলো কর্মশালাটি। 

কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন নির্মাতা জাফর মুহাম্মাদ। এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন দীপ্ত টিভির সিনিয়র এডিটর খালেদ সাইফুল হক। প্রত্নতত্ত্ব ও চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন- প্রত্নতত্ত্ব অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক ড. আহমেদ আব্দুল্লাহ। 

কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এম রহমান সাগরের সভাপতিত্বে আলোচনা ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জাসাস বগুড়া জেলার সভাপতি ওয়াহিদ মুরাদ এবং উচ্চারণ একাডেমির সভাপতি এ্যাড. পলাশ খন্দকার। 

আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সুপিন বর্মন ও সহসভাপতি মশিউর রহমান, অর্থ সম্পাদক শফিউর সোহেল। সভাপতি পৌষরাম সরকার উপস্থিত থাকতে না পারায় অনলাইনে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অংশগ্রহণকারী সকলকে ই-সার্টিফিকেট দেয়ার ঘোষণা করেন। 

আরও পড়ুন

দেশেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে : রিজভী

উল্লেখ যে, কর্মশালা শেষে নির্মাতা ও প্রশিক্ষক জাফর মুহাম্মদের তিনটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। আগামিতে আরো বড় পরিসরে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় ভিত্তিক কর্মশালার আয়োজন করা হবে বলে জানান আয়োজকবৃন্দ।

ভোরের আকাশ/র ই


 

জাফর মুহাম্মদ

শেয়ার করুন: