নারায়নগঞ্জে র্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কফ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কফ সিরাপ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ (র্যাব-১১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকায় মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন মাদক ব্যবসায়ী উদ্ধারকৃত মাদকদ্রব্য রেখে পালিয়ে যায় বলে জানায় র্যাব।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, মাদক নির্মূল ও তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
এ বিষয়ে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানা-য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ