শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কসবায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর এলাকায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে র‍্যাব-৯ সিলেট সিপিসি-১ এর একটি বিশেষ দল কসবা কামালপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৩৯ হাজার টাকা।

অভিযানকালে কসবা উপজেলা কায়েমপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে  মঈন সরকার (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় শাড়ি বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় ক্রিমিয়ায় ‘জরুরি অবস্থা’ জারি

আইনশৃঙ্খলা বাহিনী জানান, সীমান্তপথে অবৈধ পণ্য চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ইউএম

কসবা, ভারতীয় শাড়িজব্দ,আটক

শেয়ার করুন: