শ্রীপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির ৪,৫,৬ নং ওয়ার্ড বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকালে ১৬ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু বলেন, বিএনপির বিরুদ্ধে নানান জনে নানা কথা বলে কিন্তু আজকের এ সভা কি প্রমান করে? বিএনপির জনপ্রিয়তা একটু কমে নাই। তাই এ কর্মী সভা জনসভায় পরিনত হয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি অনুকরণ করা আর চলবে না। আওয়ামী লীগের রাজনীতি বিদায় হয়েছে। একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এরা ছাত্রলীগ থেকে ছাত্র শিবির হয়েছে। আওয়ামিলীগকে যারা প্রশ্রয় দিবে তাদের আমরা সম্মিলিত ভাবে প্রতিহিত করবো। খুটি গারা জমি দখল করার রাজনীতি চলবে না। যারা ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাদের সম্পর্কে সজাগ থাকতে হবে।
পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারি ও যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারির পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা মাওলানা এস এম রুহুল আমিন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সদস্য মোসলেহ উদ্দিন ও এস এম মাহফুল হাসান হান্নান, আবুল হোসেন প্রধান, সাইফুল মোল্লা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ