শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝড়ো হাওয়ায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

মাগুরা জেলার ঢাকা–মাগুরা মহাসড়কের কেষ্টপুর এলাকায় ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর পড়ে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম প্রান্ত দত্ত। তিনি শ্রীপুর উপজেলার নাকোল সাহাপাড়া গ্রামের ভজন দত্তের ছেলে। দুর্ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মাহফুজ নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু সাঈদ জানান, রাত সাড়ে ৯টার দিকে দুইজন গুরুতর আহত রোগী হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/আ.র

মোটরসাইকেল আরোহী নিহত

শেয়ার করুন: