শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল পুলিশ বক্স, আহত ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টঙ্গীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশ-বক্সে উঠে গেলো বালুবোঝাই একটি ট্রাক। এতে পুলিশ-বক্সটি দুমড়ে মুচড়ে গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন ২ পুলিশ সদস্য।

শনিবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজের সামনে স্থাপিত ট্রাফিক পুলিশ-বক্সে। এ ঘটনায় ট্রাফিক পুলিশের এএসআই চান মিয়া (৩৮) ও কনস্টেবল আল মামুন (২৭) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্যরা। এসময় বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-৪৫৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেলে পুলিশ-বক্সটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বক্সে থাকা পুলিশের এএসআই চান মিয়া ও কনস্টেবল আল মামুন আহত হন। পরে স্থানীয়রা ট্রাকচালক হারুনুর রশিদকে আটক করে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এসে বালুবোঝাই ট্রাক জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বালুবোঝাই একটি ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

বালুবোঝাই ট্রাকপুলিশ সদস্যটঙ্গীআহত

শেয়ার করুন: