শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাণীনগরের সাংবাদিক বাবলু কর্মকার আর নেই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্রীদাম কর্মকার বাবলু মারা গেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

শ্রীদাম কর্মকার বাবলু ২০০৪ সাল থেকে বিভিন্ন পত্রিকায় রাণীনগর উপজেলা প্রতিনিধি হিসেকে কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক-চাঁদনী বাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বাবলু কর্মকার উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত শ্রীমন্ত কর্মকারের ছেলে। সে বেশ কিছু দিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় শ্মশানে তার শবদাহের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুতে রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও মো: ওহেদুল ইসলাম মিলন,সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ প্রেসক্লাবের সকল সদস্য তার বিদেহী আত্নার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। 

ভোরের আকাশ/মো.আ.

সাংবাদিকনওগাঁমৃত্যু

শেয়ার করুন: