শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অবৈধ ৩টি করাতকল উচ্ছেদ

গাজীপুরের শ্রীপুরে অবৈধ ৩টি করাতকল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় করাতকলের মালামাল জব্দ করাসহ অর্থদণ্ড আদায় করা হয়।
মঙ্গলবার ( ২৬ আগস্ট) দুপুরে বিভাগীয় বন কর্মকর্তা ঢাকা ও বন বিভাগের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল অভিযান পরিচালনা করেন।
এসময় উপজেলার গেসিংগা বিটে অবৈধভাবে স্থাপিত খোজেখানী গ্রামের আব্দুল মান্নান আকন্দের করাত কল, গোসিংগার কাজল সরকারের করাতকল ও কর্নপুর গ্রামের আনাছ বেপারীর করাতকল জব্দ করা হয়।
শ্রীপুর উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা মোখলেছুর রহমান, সকল বিট কর্মকর্তা, রেঞ্জের সকল কর্মচারি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, গোসিংগা বিটের আওতাধীন অবৈধভাবে করাতকল স্থাপনের দায়ে ৩টি করাতকলের মালিককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং করাতকলের জব্দকৃত মালামাল রেঞ্জ অফিস হেফাজতে আনা হয়।
ভোরের আকাশ/জাআ