শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় বিজিবি'র অভিযানে ৪টি স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় বিজিবি'র অভিযানে ৪টি স্বর্ণের বারসহ আটক ১
সাতক্ষীরায় বিজিবি'র অভিযানে ৪টি স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর বিশেষ অভিযানে ৪টি স্বর্ণের বারসহ একজন আটক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার তেতুলতলা থেকে এ স্বর্ণের বার আটক করা হয়।

এ সময় ভোমরা বন্দরের দিকে ইজিবাইক যোগে গমনকারী সন্দেহভাজন মো. রুহুল আমিন (৬৮) কে স্বর্ণ পাচারের দায়ে আটক করা হয়।

আটক হওয়া রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দা মৃত হানিফ মুন্সির ছেলে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন তেতুলতলা নামক এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। গোয়েন্দাদের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।

এ সময় আভিযানিক দল ভোমরা সীমান্ত এলাকার দিকে ইজিবাইকযোগে গমনকালে তেতুলতলা হতে সন্দেহভাজন বাংলাদেশী নাগরিক মো. রুহুল আমিন আটক করে। পরবর্তীতে আটককৃত রুহুল আমিনকে তল্লাশী করে ১টি মোবাইল এবং তার কোমর হতে কাপড়ে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪৫৮ গ্রাম ৬০০ মিলিগ্রাম। যার মূল্য ৬৬ লক্ষ ৮০ হাজার ৮৫০ টাকা এবং মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১ হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: