শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভারে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কামরুল হাসান রুবেল, সাভার (ঢাকা ) প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভারে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
সাভারে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

সাভারে প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে নীলা বেগম (২৪) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে পৌরসভার সোবহানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রাজু আহমেদের বাড়ির ভাড়াটিয়া সৌদি প্রবাসী হাসিব হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রবাসী স্বামী হাসিব হোসেনের সঙ্গে অভিমান করে আজ বিকেলে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন স্ত্রী নীলা বেগম। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন পেয়ে সন্ধ্যারাতে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানায় অফিসার ইনচার্জ মো: জুয়েল মিয়া। তিনি আমাদের জানান , স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরের বৈদ্যুতিক পাখার (ফ্যান) সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

ভোরের আকাশ//হ.র

গৃহবধূর মৃত্যুসাভার

শেয়ার করুন: