শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

"ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা"

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৬, ৮:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (১৬ মে) বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, খুলনায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি। 

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম-সেবা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিপুলসংখ্যক শিশু-কিশোর ক্রীড়াবিদ ও অভিভাবকগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম এমপি বলেন, শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে ও সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমকে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে। 

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন মহোদয় অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, অভিভাবক ও ক্ষুদে ক্রীড়াবিদদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। 

তিনি শিশু-কিশোরদের নিয়মিত খেলাধুলা চর্চায় উৎসাহিত করেন এবং অভিভাবকদের প্রতি সন্তানদের ক্রীড়া বিকাশে সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, খুলনা মিজ হুরে জান্নাত নতুন কুঁড়ি স্পোর্টস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। 

তিনি বলেন, ক্রীড়া কেবল শারীরিক বিকাশের মাধ্যম নয় এটি একজন মানুষকে শৃঙ্খলাবদ্ধ, দলগত মানসিকতাসম্পন্ন এবং সামাজিক ও মানবিক গুণাবলি সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে। 

আরও পড়ুন

ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল

তিনি ক্রীড়ার মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ে তোলার আহ্বান জানান এবং অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের ক্রীড়া চর্চায় উৎসাহিত করার অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথির সাথে জেলা প্রশাসক বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স খুলনার ইনডোর স্টেডিয়াম ও সুইমিং পুল পরিদর্শন করেন।

ভোরের আকাশ/ র.ই

নতুন কুঁড়ি স্পোর্টসরকিবুল ইসলাম

শেয়ার করুন: