খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) গভীর রাতে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা শহীদুলকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেন জানান, নিহত শহিদুলের নামে মাদক ও হত্যাসহ ৮টি মামলা রয়েছে। হত্যার কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
নিহত শহিদুল লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।
ভোরের আকাশ/রই