শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে চাকরি মেলা,কর্মসংস্থানের আশায় তরুণ-তরুণীরা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

রাজধানী ঢাকার বাইরে এবার দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এ মেলায় দেশের প্রায় ৮৩টি বে-সরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ করে দিতেই এ মেলার আয়োজন করা হয়।

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার চাকরিপ্রার্থীরা অংশ নেন। তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে চাকরির সুযোগ, নিয়োগপ্রক্রিয়া ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে তথ্য জানার সুযোগ পান।

মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, দিনাজপুরের ঐতিহ্য ও গৌরবকে সারা দেশের সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতে হবে। এ অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব ও বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে কেন্দ্র করে নতুন ঐতিহ্য গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, বিরামপুর সরকারি কলেজ মাঠ ঐতিহ্যবাহী একটি স্থান। এ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। এ ঐতিহ্যকে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনীতি শুধু কথা বলে ভোট নেওয়ার জন্য নয়; বরং সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন এবং শ্রেণি-ধর্মনির্বিশেষে প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও এ ধরনের উদ্যোগের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সমন্বিত উদ্যোগের আহ্বান ডা. জুবাইদার

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য রেজানাউল হক, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, মেলার আহ্বায়ক ও বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয়দের প্রত্যাশা, এ চাকরি মেলার মাধ্যমে এলাকার তরুণ-তরুণীরা নিজ এলাকায় থেকেই কর্মসংস্থানের সুযোগ খুঁজে পাবেন। এতে চাকরির জন্য দূর-দূরান্তে যাতায়াতের খরচ ও ভোগান্তি কমবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তির কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: