শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাভার মহিলা লীগের সাবেক সভাপতি সালমা আক্তার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাভার মহিলা লীগের সাবেক সভাপতি সালমা আক্তার গ্রেপ্তার
সাভার মহিলা লীগের সাবেক সভাপতি সালমা আক্তার গ্রেপ্তার

ঢাকার সাভার উপজেলার মহিলা লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ওয়ার্ড সদস্য সালমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ মে) বিকেলে আশুলিয়ার বাসাইদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সালমা আক্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। ওই আন্দোলনে হামলার সময় হতাহতদের পরিবারের পক্ষ থেকে করা মামলায় তার নাম রয়েছে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও তার বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

সালমা আক্তার আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক সময় সাভার উপজেলা মহিলা লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন।

আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে বাসাইদ এলাকায় অভিযান চালিয়ে সালমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।”

উল্লেখ্য, রাজধানী ও উপকণ্ঠে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও পরবর্তী সহিংসতায় বহু হতাহত হয়। আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজনীতি, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি—বিভিন্ন পর্যায়ের বেশ কিছু ব্যক্তির নাম উঠে আসে তদন্তে। সালমা আক্তার এদেরই একজন বলে জানায় পুলিশ।

 

ভোরের আকাশ/হ.র
 

শেয়ার করুন: