শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সমকামিতায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৫, ৭:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সমকামিতায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
সমকামিতায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সমকামিতা-সহ নানা অভিযোগে অভিযুক্ত কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে স্থায়ী বহিষ্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৬ মে) সকাল ১০ টায় এক সদস্য বিশিষ্ট উচ্চতর তদন্ত কমিটি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সাথে ২ ঘণ্টা যাবৎ মতবিনিময় করেন। পরে ওই তদন্ত কমিটি ভুক্তভোগীদের কাছ থেকে ইবনে সিনা ভবনে পুনরায় জবানবন্দি নিতে চাইলে পূর্বে করা তদন্ত কমিটির কাছ থেকে তথ্য নিতে বলে প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।

এসময় পূর্বে করা তদন্ত কমিটিতে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্তকে স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচিতে থাকবেন বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, দুই ঘণ্টা যাবৎ আমাদের সাথে মতবিনিময় করে আবারও ভুক্তভোগীদের কাছ থেকে জবানবন্দি নিতে চান উচ্চতর কমিটি। পূর্বের তদন্ত কমিটিতে যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে, আবারও তদন্তের জন্য জবানবন্দি দেইনি। এটা প্রশাসনের প্রহসন ছাড়া কিছুই না। তারা চাইলে পূর্বের তদন্ত কমিটি থেকে তথ্য নিতে পারেন। ডিআইজি স্যার আমাদেরকে মামলা ও রেজিস্ট্রারের পথ দেখায় দেয়। তাই এই তদন্ত কমিটি প্রত্যাখ্যান করেছি।’

এবিষয়ে জানতে চাইলে উচ্চতর তদন্ত কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমান বলেন, যেহেতু বিষয়টি সাব-জুডিস অবস্থায় রয়েছেন, তাই মন্তব্য করেছি না। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: