শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রাজশাহী রিজিওনের রিজিওনাল সেলস্ ম্যানেজার মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএপিপিও মো. আমজাদ হোসেন এবং স্থানীয় ব্র্যাক সিড ডিলার মো. নূরুল ইসলাম।

ভবানীগঞ্জে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক সিডের উচ্চফলনশীল বিভিন্ন জাতের ভিডিও প্রদর্শন করেন। তিনি ভবানীগঞ্জ ও তাহেরপুর এলাকার কৃষকদের জন্য বীজ আলুর আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ-বালাই ব্যবস্থাপনা এবং ফসল সংগ্রহ পরবর্তী (পোস্ট-হারভেস্টিং) কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ করে ব্র্যাক উদ্ভাবিত জনপ্রিয় আলুর জাত ডায়ামন্ট, এস্ট্রারিক্স ও লালপাকড়ি নিয়ে কৃষকদের মাঝে কারিগরি ধারণা প্রদান করা হয়। এছাড়া আধুনিক কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার ও এর প্রয়োজনীয়তা নিয়ে আদর্শ কৃষক ও রিটেইলারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, ব্র্যাক সিড দেশব্যাপী এই ধরণের প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ৪২ হাজার আদর্শ কৃষককে উন্নত চাষাবাদ পদ্ধতির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সঠিক বীজ নির্বাচন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষির আধুনিকায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মান্দা টেরিটোরির সিনিয়র টেরিটোরি অফিসার মো. সবুজ উদ্দীন ও ব্র্যান্ড প্রমোটার মো. শাকিল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালায় স্থানীয় বিপুল সংখ্যক কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

ভোরের আকাশ/ র.ই
 

প্রশিক্ষণ কর্মশালামো. সবুজ উদ্দীন

শেয়ার করুন: