শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের কথিত সরদারসহ ৯ জন গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের কথিত সরদারসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি নোহা মাইক্রোবাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন,সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের শামীম রেজা (৩০), একই জেলার চৌহালী উপজেলার শৈলজানা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৫০), বগুড়ার শেরপুর উপজেলার রাশেদ (৩৮), বরিশালের উজিরপুর উপজেলার পলাশ শেখ ওরফে আপন (৩৮), পাবনা সদর উপজেলার কামাল হোসেন (৪৫), নড়াইলের কালিয়া উপজেলার সোহাগ ওরফে আব্দুল্লাহ (৪২), সাভারের কাতলাপুর এলাকার কামরুল হোসেন (৫৪), কুষ্টিয়ার মিরপুর উপজেলার মনিরুল ইসলাম (৪০) এবং নরসিংদীর বেলাবো উপজেলার রাসেল (৩৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে শামীমের বিরুদ্ধে দুটি ডাকাতির মামলা, জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা, রাশেদের বিরুদ্ধে চারটি ডাকাতিসহ মোট সাতটি মামলা, পলাশ শেখের বিরুদ্ধে পাঁচটি ডাকাতিসহ মোট ছয়টি মামলা, কামালের বিরুদ্ধে দুটি মামলা, সোহাগের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের অভিযোগে চারটি এবং কামরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

আরও পড়ুন

বৃষ্টি উপেক্ষা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের কাছ থেকে একটি নীল রঙের নোহা মাইক্রোবাস, ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক ডিভাইস, তিনটি স্টিলের সুইচ গিয়ার ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় ডিবি ও র‌্যাব সদস্য পরিচয়ে ডাকাতি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, “চক্রটির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে ডিবি পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ভোরের আকাশ/এনউব

ডাকাত

শেয়ার করুন: