শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভ্যান, ভুটভুটি ও স্টিয়ারিং এর ত্রিমুখী সংঘর্ষে এক নারী নিহত। শিশুসহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ ) সকাল ৯.৪৫টার সময় উপজেলার পাড়ইল ইউনিয়নের জিনারপুর মোড়ে ভ্যান যোগে ৬/৭জন যাত্রী নিয়ামতপুরে আসার পথে মোড়ে দাড়িয়ে ছিল। গাংগোরের দিক থেকে একটি ষ্টিয়ারিং বেপরোয়াভাবে একটি ভুটভুটিকে ধাক্কা দিলে ভুটভুটি ভ্যানগাড়ীর উপর আছড়ে পড়ে। ভ্যানগাড়ীতে থাকা যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে। সাথে সাথে  স্থানীয়রা তাদের নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে নিহত নারীর কোন পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায়। নিহত নারী উপজেলার পাড়ইল ইউনিঢনের উমরইল গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী ও খোদা বক্স এর মেয়ে নুরেছা (৩৮)। আহত ৫ জনের পরিচয় এ রির্পোট লিখা পর্যন্ত জানা যায় নাই। 

আহত ৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ফয়সাল নাহিদ পবিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ পেয়ে সংগে সংগে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন ও  সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম হাসপাতাল পরিদর্শন করেন এবং আহতদের দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। 

এ বিষয়ে নিয়ামতপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নারী মারা গেছে। মৃত ব্যক্তির সুরতহাল করে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি। আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 
 

ভোরের আকাশ/আ.র

সড়ক দুর্ঘটনায় নিহত ১

শেয়ার করুন: