শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে এন সি পির উদ্যোগে জনতার সংলাপ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে এন সি পির উদ্যোগে জনতার সংলাপ অনুষ্ঠিত
ফরিদপুরে এন সি পির উদ্যোগে জনতার সংলাপ অনুষ্ঠিত

ফরিদপুরে এন সি পি (জাতীয় নাগরিক পার্টির) উদ্যোগে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) বেলা তিনটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের ‌ মরহুম লিয়াকত হোসেন মিলনায়তনে এনসিপির ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক, জাতীয় নাগরিক কমিটি ফরিদপুরের সদস্য নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দদের সাথে এ উপলক্ষে ‘জনতার সংলাপ’ অনুষ্ঠিত হয়।

এনসিপি ফরিদপুর জেলা তত্ত্বাবধায়কয়ের পক্ষে সৈয়দা নীলিমা দোলা ও মোঃ তৌহিদ আহমেদ আশিকের নেতৃত্বে এ সময় ‌বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ দের এ অনুষ্ঠানে ‌ বক্তব্য রাখেন, ফরিদপুর অঞ্চল তত্ত্বাবধায়ক মোঃ আব্দুর রহমান, সংগঠক  মোঃ রাকিব হোসেন।

এসময় বক্তারা বলেন, এনসিপি দেশের ‌ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে৷ তাই সাধারণ জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এনসিপি সারাদেশজুড়ে কাজ করে যাবে৷ আর এনসিপি কখনো ফ্যাসিস্ট স্বৈরাচার ও তাদের দোসরদের পুনর্বাসনের জায়গা হবেনা৷

বক্তারা আরও বলেন ‌, ফরিদপুর বিভাগ ছিল আওয়ামীলীগের ঘাটি৷ বিরোধী মতাদর্শ পালনকারীদের জুলুম-নির্যাতনের মাধ্যমে কোনঠাসা করে রাখা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার প্রচার করেছিল, তাদের সময়ে নারীরা ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ কিন্তু বাস্তবে সেটা মিথ্যা ছিল৷ কিন্তু এনসিপি জনগণকে ধোকা দেবেনা৷ আর এনসিপিতে কখনো ফ্যাসিস্টের দোসরদের জায়গা হবেনা৷ এনসিপি নেতৃবৃন্দ বর্তমান সরকারের প্রতি তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন, যেমন- ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করা, জুলাই সনদ ঘোষণা করা, সংস্কার করা, নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দেয়া।

ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফ খান, সদস্য সচিব মোঃ সোহেল রানা।  এ সময় সংগঠনের ‌ অন্যান্য নেতৃবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসআই

ফরিদপুর জেলাবৈষম্য বিরোধীজাতীয় নাগরিক পার্টির

শেয়ার করুন: