শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মোল্লাহাট পূজা মন্দিরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২ অক্টোবর ২০২৫, ২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার নবমী পূজার দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোল্লাহাট উপজেলার শাখার উদ্যোগে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতা ও বাগেরহাট ১ আসন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। এ্যাডভোকেট সমর পান্ডে সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি) জর্জকোট, বাগেরহাটসহ দলীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎বুধবার (১ অক্টোবর) রাতে মোল্লাহাট উপজেলার বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে  জয়ডিহি, মাদারতলি, মন্ডলবাড়ি, ঘোড়াদাইড়, জয়খা, গাংনী, কাকড়ি, দিগঙ্গাসহ বেশকিছু পূজা মন্ডপ পরিদর্শন করেন।

বিএনপির নেতা এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, দেশ স্বাধীন হলো আজ ৫০ বছর। অথচ দেশটাকে আমরা এমনভাবে নিতে পারলাম না, গড়তে পারলাম না যে আমরা  হিন্দু মুসলমান। আমরা হিন্দু মুসলমান না থেকে আমরা সবাই বাংলাদেশী। আসুন আমরা বাংলাদেশী হই। এই দেশ তো আমরা বানিয়েছি।এই দেশ আমাদের। এই কথাটা যদি আমরা মনে প্রাণে ধারণ করি তাহলে আপনাদের পূজা হচ্ছে। আপনাদের পূজা হবে। পাহারা লাগবে কেন? কেন আনসার আসতে হবে। কেন পুলিশ আসতে হবে। কেন আর্মি আসতে হবে। এটা আপনাদের অধিকার। মুসলমানদের অনুষ্ঠানে এতো পাহারা লাগে না। হিন্দু পূজার সময় পাহারা লাগবে কেন? আপনারা যেমন আমরাও তেমন। সবাই সমান। একটি দল আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছে। আমাদের উচিত এই জায়গায় থেকে বেরিয়ে আসা। কে হিন্দু, কে মুসলমান এটা বড় কথা নয়। আমাদের পরিচয় আমরা বাঙালি,বাংলাদেশী।  

তিনি আরও বলেন, যুদ্ধে ময়দান থেকে যদি কোন সেনাপতি সৈনিকদের যুদ্ধের ময়দানে রেখে পালিয়ে যায় তাহলে ওই সেনাপতি কোন দিন বড় সেনাপতি হতে পারে না। আমাদের দেশে একটি দল বিগত ১৭ বছর ভোট না নিয়ে জোর করে জবরদস্তি করে বলে কয়ে না কয়ে সেই ভোট গুলো যাদের কাজ থেকে নিচে তাদের বিপদে মধ্যে ঠেলে দিয়ে পরিবারে সবাইকে নিয়ে পালিয়ে  গেছে। এই সেনাপতি দল আর কোন দিন মাথা উঁচু করে দাড়াতে পারবেন না।

বক্তব্য শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।

ভোরের আকাশ/এসএইচ

মোল্লাহাটপূজামন্ডপলিফলেট বিতরণবিএনপি

শেয়ার করুন: