সালথা উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা

ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. গোলজারকে সভাপতি ও দেবাশীষ মজুমদার (নয়ন)কে সাধারণ সম্পাদক করা হয়েছে। তবে নতুন কমিটির সভাপতি হিসেবে গোলজারের দায়িত্ব পাওয়া নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাতের স্বাক্ষরিত কমিটির তালিকা গণমাধ্যমে পাঠানো হয়।
ঘোষিত কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. নুরুল হোসেন মেম্বার, মনির হোসেন দিপু, রাসেল হোসেন, লিমন মোল্যা, স্বপন গোলদার (গোল্ডেন), মেহেদী হাসান রানা ও মো. ফুয়াদুজ্জামান।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে হাবিবুর রহমান, শাওন কাজী ও মো. ইব্রাহিম মোল্যাকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন নিবির কুমার সরকার, মো. আবু বকর মাতুব্বার, মো. ইয়ার আলী, মো. ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তানভীর আহম্মেদ।
এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রইছ খান মুন্না, তথ্য ও গবেষণা সম্পাদক তারেক ঠাকুর, অর্থবিষয়ক সম্পাদক আরিফ হোসেন, শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক মো. রিপন মুন্সি এবং ত্রাণ সম্পাদক মনিরুজ্জামান।
কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মো. খায়রুজ্জামান মন্টু, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক ডা. মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক মো. টিটুল হোসেন কুটি, ধর্মবিষয়ক সম্পাদক এম এম মনজুরুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক ঝর্ণা বেগম এবং উপমহিলাবিষয়ক সম্পাদক শিলা আক্তার।
উপপ্রচার সম্পাদক করা হয়েছে মো. শহিদুল ইসলাম ডালিমকে এবং উপদপ্তর সম্পাদক হয়েছেন মো. হাফিজুল ইসলাম। সহসম্পাদক হিসেবে রয়েছেন মো. রনি ফকির, মো. রফিক, মো. মফিজুর রহমান, মো. সাখাওয়াত, মো. তুষার মাতুব্বার, মো. জামিলুর, মো. সজিব রানা, মো. মোকাদ্দেস হোসেন ও মো. নজরুল ইসলাম।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. পারভেজ, মো. রাজিব, নুর মোহাম্মাদ ও মো. নাজমুল মাতুব্বারসহ অন্যরা।
ভোরের আকাশ/ এনউব