শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত যুবক আটক
নৌকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত যুবক আটক

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রেমিকের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। অভিযুক্ত প্রেমিক সাদিকুল ইসলাম কনককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে সাদিকুল ইসলাম কনককে আটক করে পুলিশ।

আটক সাদিকুল ইসলাম কনক ওই এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি নেসকো কোম্পানিতে কর্মরত বলে জানা যায়। ভুক্তভোগী ১৯ বছরের তরুণীর বাড়ি পাশ্ববর্তী হাসগাড়ী গ্রামে। এ ঘটনায় ফুলছড়ি থানায় সাদিকুল ইসলামের বিরুদ্ধে মামলার জন্য লিখিত অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, ফেসবুকে কনকের সাথে তার পরিচয় হয়। সোমবার দুপুরে কনক তাঁকে বালাসিঘাটে বেড়ানোর জন্য ডাকে। এসময় আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় কনক। পরে বালাসিঘাটে গেলে তাঁকে নৌকায় ঘুরতে নিয়ে যায় কনক। পরে নোকার ভিতরেই জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কনক ঘটনাস্থল ত্যাগ করে।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আয়নাল হক বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগে অভিযান চালিয়ে অভিযুক্ত সাদিকুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হবে। এছাড়া ডাক্তারীর পরীক্ষার জন্য ভিকটিমকে সদর হাসপাতালে পাঠানো হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: