শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আল মুবিন এর হত্যাকারী হৃদয় বণিকের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকালে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মুফতি আব্দুল হক আহমদী’র সভাপতিত্বে ও মো. শামস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহনুর তালুকদার, মো. আসাদুজ্জামান পাবেল, সাজু আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুস শহিদ গাজী, ত্বাহা হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ব্যবসায়ী আল মুবিনকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত এই মামলার কার্যক্রম শেষ করে খুনি হৃদয় বণিকের ফাঁসির রায় কার্যকর করা হয়।

বক্তারা আরও বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সমাজে ভীতির সঞ্চার করেছে। শান্তিপ্রিয় এই শহরে প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই আমরা মেনে নেব না। আমরা বিশ্বাস করি, আইনের মাধ্যমে এই হত্যার সঠিক বিচার হবে এবং অপরাধী তার উপযুক্ত শাস্তি পাবে। খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন প্রতিবাদী জনতা।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: