শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রপ্রবাসী আ. লীগ নেতা জাহিদের বাড়িতে ডিম নিক্ষেপ

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নিউইয়র্কের বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের গ্রামের বাড়ি শরীয়তপুরে দেওয়াল ও ফটকে পাল্টা ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে জাহিদ হাসানের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের যান এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ। তারা যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর চার নম্বর টার্মিনাল থেকে বের হচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং তাসনিম জারাকে লক্ষ্য করে গালিগালাজ করেন।

এ ঘটনায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের নেতৃত্বে নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে জাহিদ হাসানের দেশের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া এলাকার বাড়ির প্রধান ফটক ও দেওয়ালে ডিম নিক্ষেপ করেন।

বিষয়টি নিশ্চিত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, যুক্তরাষ্ট্রে আখতার হোসেনসহ ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী বাংলাদেশের বীরদের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটিয়েছেন জাহিদ হাসান। তাই সেই ক্ষোভ হিসেবে তার দেশের বাড়ির প্রধান ফটকে ডিম নিক্ষেপ করেছে ছাত্র-জনতা।

তবে ডিম নিক্ষেপের বিষয়ে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সবুজ তালুকদার বলেন, জাহিদ হাসানের দেশের বাড়িতে কারা ডিম ছুড়েছে, আমরা সঠিক জানি না। আমরা প্রতিবাদ জানাবো মিছিল আর স্লোগানের ভাষায় রাজপথে। কিন্তু কারও বাড়িতে হামলা করার উদ্দেশ্য জেলা এনসিপির নেই।

বিষয়টি জানতে জেলা এনসিপির সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিনের ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ ব্যাপারে নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

ভোরের আকাশ/তা.কা

নিউইয়র্কড. মুহাম্মদ ইউনূসডিম

শেয়ার করুন: