শিরোনাম
যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’

শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত
শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

​"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।

​শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মামুন খান।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, মাসুদ মজুমদার এবং উপজেলা পূজা ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: