শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ
সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি, রাতের চলাচল নিষিদ্ধ

সিলেট সীমান্তের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তিয়া হিলস এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। সীমান্তবর্তী এলাকায় অবৈধ কার্যকলাপ ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) পূর্ব জৈন্তিয়া হিলস জেলার ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী অঞ্চলে বেড়া না থাকায় অবৈধ অভিবাসন, চোরাচালান ও নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম চালানোর আশঙ্কা রয়েছে। তাই আন্তর্জাতিক সীমান্তের ৫০০ মিটার এলাকার মধ্যে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারফিউ চলাকালে সীমান্ত অতিক্রম, ৫ জন বা তার বেশি মানুষের একত্রে চলাচল এবং যেকোনো ধরনের অননুমোদিত সমাবেশ নিষিদ্ধ থাকবে। এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। সীমান্তের নিরাপত্তা জোরদারে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় প্রশাসন। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্তে উভয় দেশের যৌথ জরিপ কার্যক্রম চলাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধার মুখে পড়ে। স্থানীয় লোকজনের আপত্তিতে জরিপ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার পরই ভারতীয় প্রশাসন সীমান্তে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: