রংপুরে সড়ক উন্নয়নে বড় দুই প্রকল্প বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা, কমবে জনদুর্ভোগ

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর রংপুর-এর সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, টেকসই ও যুগোপযোগী করতে হাতে নেওয়া হয়েছে দুটি বৃহৎ উন্নয়ন প্রকল্প। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর অধীনে বাস্তবায়নাধীন এসব প্রকল্প সম্পন্ন হলে যানজট নিরসন, দ্রæত যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকান্ডে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন অভিজ্ঞ বিশ্লেষকরা।
রংপুর শহরের যানজট নিরসনে সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে রংপুর (সাতমাথা)-সাহেবগঞ্জ-হাইটেক পার্ক-শ্যামলার মোড়-বুড়িরহাট-হাজিরহাট (এন-৫) রিং রোড নির্মাণ প্রকল্প। এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৯৩৫৭.৪৭ লক্ষ টাকা এবং মোট দৈর্ঘ্য ২১.৩৬২ কিলোমিটার। রিং রোডটি নির্মিত হলে এটি শহরের ভেতরের যানবাহনের চাপ কমিয়ে বাইপাস হিসেবে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। বিদ্যমান ৩.৭৫.৫০ মিটার সড়ক প্রশস্ত করে আধুনিক মানে উন্নীতকরণ দীর্ঘস্থায়ী রিজিড (কংক্রিট) পেভমেন্ট নির্মাণ নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ সড়কের সার্ফেসিং ও রক্ষাপদসহ মাটির কাজ প্রায় ২৭৫০০ লক্ষ টাকা ব্যয়ে ভ‚মি অধিগ্রহণ বিশেষজ্ঞদের মতে, রিং রোড চালু হলে শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং আন্তঃজেলা যানবাহন সহজে চলাচল করতে পারবে।
রংপুর সড়ক বিভাগের আওতায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো ৪টি জেলা মহাসড়ক উন্নয়ন উদ্যোগ, যার সম্ভাব্য ব্যয় ২৭৯৮১.৭৭ লক্ষ টাকা। এই প্রকল্পের আওতায় প্রায় ৭০.৯৪২ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে। অন্তর্ভুক্ত সড়কসমূহ: রংপুর গঙ্গাচড়া (ত-৫০২৩) হাজীরহাট লাঙ্গলেরহাট বেতগাড়ী গঙ্গাচড়া (ত-৫০২০) রংপুর সাহেবগঞ্জ মাহিগঞ্জ পীরগাছা (ত-৫০১০) টেক্সেরহাট লালদিঘী– তারাগঞ্জ কিশোরগঞ্জ (ত-৫০১৫) সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ উন্নত মানের পেভমেন্ট নির্মাণ ব্রিজ ও কালভার্ট উন্নয়ন টেকসই সার্ফেসিং ব্যবস্থা হবে।
এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের যানজট সমস্যার উল্লেখযোগ্য হ্রাস। শহর ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় গতি বৃদ্ধি কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব।
ভোরের আকাশ/এনউব