শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে ব্রীজ থেকে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে আত্মহত্যা করেছে। বুধবার সকালে উপজেলার সুতিয়া নদীর ওপর ত্রিমোহিনী ব্রীজে এ ঘটনা ঘটে।

টঙ্গী ও কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর দুইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে।

আত্মহত্যাকারী লামিয়া (১৭) গফরগাঁওয়ের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের ২য় বর্ষের ছাত্রী এবং নান্দিয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান বলেন, আমি নদীতে মাছ ধরতে ছিলাম। হঠাৎ নদীতে একটি শব্দ শুনতে পাই, প্রথমে মনে হইছিল কেউ ময়লার বস্তা ফেলেছে। পরে দেখি নদীতে দুইটি হাত দেখা যায়। আমি সাতরে তার কাছে যেতে যেতে পানিতে ডুবে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ৯৯৯ এ খবর পেয়ে শ্রপুর ফায়ার সার্ভিস ও টঙ্গী ডুবরীদল আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করি। নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। স্বজনদের কাছে জানতে পেরেছি সকাল ১০ টার দিকে নান্দয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা কলেজ ছাত্রী লামিয়া ব্রীজ থেকে নদীতে  ঝাঁপ দেয়। কি করণে আত্মহত্যা করলো, কেউ বলতে পারছে না। লাশ না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে।

ভোরের আকাশ/জাআ

শ্রীপুরআত্মহত্যাকলেজ ছাত্রী

শেয়ার করুন: