শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে শীতার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

খাগড়াছড়ির হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন ২০৩ পদাতিক ব্রিগেডের ডিকিউ মেজর মো. ওমর ফারুক সুমন। ব্রিগেডের ব্যবস্থাপনায় মোট ৪১ জন অসহায় ও দুস্থ নারী-পুরুষের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হয়।

শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, প্রতিবারের মতো এবারও সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ কার্যক্রমের জন্য স্থানীয় জনগণ ২০৩ পদাতিক ব্রিগেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের আকাশ/র.ই

শীতার্ত মানুষবাংলাদেশ সেনাবাহিনীমেজর মো. ওমর ফারুক সুমন

শেয়ার করুন: