শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
ফুলবাড়ীতে হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির বাসুদেবপুর আবাসন (আশ্রয়ন) এর খাস পুকুর মালিকানা দাবী করে মো. দোহা আশ্রয়ন বাসীর উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদে আশ্রয়নবাসীর ঘন্টাব্যাপি মানববন্ধন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির বাসুদেবপুর আবাসন (আশ্রয়ন) এর খাস পুকুর মালিকানা দাবী করে মো. দোহা আশ্রয়ন বাসীর উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদে বাসুদেবপুর (আশ্রয়ন) সমবায় সমিতির সভাপতি মো. জাকির ন্যায় বিচার এর আশায় ঘন্টাব্যাপি মানববন্ধন করেন।

মানববন্ধনে তিনি বলেন, আমরা বাসুদেবপুর (আশ্রয়ন) প্রকল্পে ১১৬টি পরিবার এখানে স্থায়ীভাবে পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। কিন্তু আবুল হোসেন এর পুত্র মো. দোহা বিভিন্ন সময় আমাদের এখানে এসে গভীর রাত্রীতে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন এবং বাসুদেবপুর (আশ্রয়ন) প্রকল্পে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেন। আমরা এখানে নিরাপত্তা হীনতায় ভূগছি। যে কোন সময় সে তার বাহিনী এনে আমাদের উপর হামলা করতে পারে। এবং এখনও সে বিভিন্ন ভাবে হুমকি  ধামকি প্রদান করে আসছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) আমি ফুলবাড়ী মাছের বাজারে গেলে মো. দোহা আবাসন প্রকল্পের পুকুরের জের ধরে ফুলবাড়ী মাছের বাজারে আমাকে মারপিট করে আহত করে। এই ঘটনায় আমি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর মারামারি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করি। এখন এখানে আমার এবং আশ্রয়নবাসীর বসবাস অনুপযোগী হয়ে পড়েছে মো. দোহা এর অত্যাচারে। একই কথা বলেন, আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মোছা: রাশেদা, মোছা: আফরুজা, মোছা: শারমিন।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাসুদেবপুর আবাসন সমবায় সমিতির সহ-সভাপতি মো. রাসেল বাবু, সাধারণ সম্পাদক মো. কামরু সহ আরও অনেকে। মানববন্ধনে প্রায় এক শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, বাসুদেবপুর (আশ্রয়ন) প্রকল্প-২ সমবায় সমিতি, ফুলবাড়ী, দিনাজপুর। এছাড়াও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

 

প্রতিবাদ ও মানববন্ধনমো. রাসেল বাবু

শেয়ার করুন: