প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
তদারকির মাধ্যমে খাদ্য ও কৃষিতে কৃত্রিম সংকট সমাধান করা হবে

মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নিয়মিত মনিটরিং ও তদারকির এর মাধ্যমে খাদ্য ও কৃষিতে কৃত্রিম ও সিন্ডিকেটে সৃষ্ট কৃত্রিম সংকট সমাধান করা হবে। ইতোমধ্যে পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার বাজার মনিটরিং সেল গঠন করেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রমজানে সকল পন্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোন ঘাটতি নেই। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ কমানোর লক্ষ্যে দুধ, ডিম ও মাংস সুলভ মূল্যে বিক্রি শুরু হয়েছে। আগামীকাল থেকে জেলা পর্যায়ে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে।
এছাড়া তিনি টাঙ্গাইলের জনগণের প্রতিশ্রুতি অনুযায়ী টাঙ্গাইলে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং নিরাপদ টাঙ্গাইল গড়াসহ সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরত্ব দেয়ার কথাও জানান তিনি।
এর আগে প্রতিমন্ত্রী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিয় সভায় যোগদেন । জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ জেলার বিভিন্ন দপ্তর প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই