শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আ.লীগ নেতা গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৭ জুলাই ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আ.লীগ নেতা গ্রেফতার
বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ দুই আ.লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে বিরামপুর থানা পুলিশ।

সোমবার (৭ জুলাই) গভীর রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদুর রহমান (৫২)। এদের মধ্যে আব্দুল মালেক মন্ডল দিওড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং মাসুদুর রহমান পৌর যুবলীগের সদস্য বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বিরামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার সন্দেহভাজন  আসামি হিসেবে আব্দুল মালেক ও এজাহার নামীয় আসামি হিসেবে মাসুদুর রহমানকে সোমবার ভোরে গ্রেফতার করা হয়েছে।

থানার ওসি মমতাজুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে সোমবার সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

আ.লীগইউপি চেয়ারম্যান

শেয়ার করুন: