সারীঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট বালু-পাথর ব্যবসায়ী সমিতির (রেজি. নং-৯৮) দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. সালেহ আহমদ এবং সাধারণ সম্পাদক পদে মো. মাসুক উদ্দিন নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে সারীঘাটে সমিতির অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। সমিতির সদস্যরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে লোকমান আহমদ, অর্থ সম্পাদক পদে নিজাম উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে কামরুজ্জামান ও হুসেন আহমদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মুশতাক আহমদ। তাঁর তত্ত্বাবধানে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল ও নজরুল ইসলাম।
নির্বাচনকে কেন্দ্র করে সমিতির সদস্য ও স্থানীয় বালু-পাথর ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা নির্বাচন পরিচালনা কমিটি, ভোটার ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভোরের আকাশ/জেআ