শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ২
সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আসাদুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন শাওন এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

দেলোয়ার হোসেন শাওন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ নেতা ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আসাদুল হকের ছেলে। কামানুর গাজী ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের করিম গাজীর ছেলে।

পুলিশ জানায়,সোমবার রাত ৯টার দিকে কালীগঞ্জ সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কাদিরের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শাওনের কুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে ৭৯১ পিস ইয়াবা, ১৬ ইঞ্চি লম্বা বাটের একটি পাইপ গান,তিনটি দা,পাঁচটি মদের বেতল নগদ টাকা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রাতেই তাদরকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় উপপরিদর্শক শরিফুল ইসলাম বাদি হয়ে মাদক আইনের ৩৬(ক) ও ১০(ক) ধারা ও ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় শাওন ও কামানুরের নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: