শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণ দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ মে ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণ দাবি
মানিকগঞ্জে মাদ্রাসা সুপারের অপসারণ দাবি

মানিকগঞ্জ সদর উপজেলার সরুপাই আলহাজ্ব আব্দুল হালিম দাখিল মাদ্রাসার সুপার মো. ইউসুফ আলীর বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় সরুপাই বাজারে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সুপার ইউসুফ আলী দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে আসছেন। সম্প্রতি দুই শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা ইউসুফ আলীর অপসারণ এবং আইনি ব্যবস্থার দাবি জানান।

স্থানীয় বাসিন্দা জমির উদ্দিন বিশ্বাস বলেন, ‘শিক্ষার্থীরা যদি শিক্ষকের হাতে নির্যাতনের শিকার হয়, তাহলে তাদের ভবিষ্যৎ কোথায় যাবে? এর বিচার চাই।’

নার্গিস বেগম নামে একজন অভিভাবক বলেন, ‘আমার সন্তান ভয় পেয়ে এখন মাদ্রাসায় যেতে চায় না।’

এ ব্যাপারে জানতে  চাইলে অভিযুক্ত সুপার ইউসুফ আলী সাংবাদিকদের বলেন, ‘আমি একটু শাসন করেছি। এত ব্যাখ্যা দিতে পারব না। সরি।’

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকাবাসী ও অভিভাবকেরা মনে করছেন, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: