শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২'র সদস্যরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪২ মিনিটের সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির মিডিয়া থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটের সময় সলঙ্গা থানার ধোপাকান্দি ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনা জেলার পাবনা সদর থানার রাধানগর গ্রামের মৃত আব্দুল জলিল শেখের ছেলে মো. আমিনুল ইসলাম রনি (৪৫), একই জেলার সুজানগর থানার ভবানিপুর গ্রামের মৃত সেকেন্দার আল মণ্ডলের ছেলে মো. আব্দুল মজিদ মন্ডল (৪৮) ও পাবনা সদর থানার দোহারপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের(রইস) ছেলে মো. রাশেদ রানা (৪২)।

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টা২৫ মিনিটের সময় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি ঢাকা-নাটোরগামী মহাসড়কের দক্ষিণ পার্শ্বে ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এর সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে করে ১,৯৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন এবং নগদ ২০,২২০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা থেকে সংগ্রহ করে নিজ নিজ হেফাজতে রেখে পাবনা জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল।

পরে তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

সিরাজগঞ্জর‌্যাবমাদক

শেয়ার করুন: