শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ অন্তত আহত-২২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ অন্তত আহত-২২
চুয়াডাঙ্গার দামুড়হুদায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ অন্তত আহত-২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের ২২জন আহত হয়েছে। আহতরা দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স-চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার উত্তর চাঁদপুর জোড়াতলা মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের আব্দুল হালিমের ছেলে শাখাওয়াত হোসেন (৩৫), আফছার আলির ছেলে মিলন হোসেন (৩০), নুর হকের ছেলে রকিবুল রহমান (৩৮) ও মাহাবুবুর রহমান (৪০), মাহাবুবুর রহমানের ছেলে তানভির (২৫), মৃত আফসার আলির ছেলে আব্দুল আলিম (৩৫), মস্তবারী মন্ডলের ছেলে ইউনুস আলি (৫০), তাহাজ উদ্দীনের স্ত্রী রশিদা খাতুন (৪০), সামসুলের স্ত্রী আছিয়া খাতুন (৩০), সামসুল হকের ছেলে হায়দার আলি (৫০), হায়দার আলির ছেলে হাসিবুর (১৯), তাহাজ উদ্দীনের ছেলে শহিদ (১৮), রাশিদুলের ছেলে ইনামুল (২২), নাজের আলির ছেলে শরিফুল (৩৫), নাজের মন্ডলের ছেলে রফিকুল (৫০), খোদা বক্সএর ছেলে বাবলু (৪০), বিল্লাল হোসেনের ছেলে জুবায়ের হোসেন (৩৫) আরো অজ্ঞাত ৫ জন ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল হকের ছেলে হায়দার আলি ও মৃত আফসার আলির ছেলে আব্দুল হালিম গংয়ের সঙ্গে উপজেলার উত্তরচাঁদপুর গ্রামের জোড়াতলা মাঠে ২৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। আদালতে মামলা রয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে হালিম গং ওই জমিতে পাট বুনতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের নারী-পুরুষ সহ অন্তত ২২ জন আহত হয়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ-ফাহামিদা আক্তার রুনা বলেন, মারামারির ঘটনায় সকাল থেকে  আহত রোগী আসছে বর্তমামে এখানে ১৭ জনকে ভর্তিকরা হয়েছে। এছাড়া ও মারাতক আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ন কবির বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: