শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নড়াইল–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নড়াইল সদর উপজেলার ৯ নম্বর সিঙ্গাশোলপুর ইউনিয়নে এ উঠান বৈঠক হয়। ইউনিয়ন শ্রমিকদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা।সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন ইউপি সদস্য শরিফুল সিকদার, বারবার নির্বাচিত নারী ইউপি সদস্য সেফালি বেগম, বিএনপি নেতা ইসমাইল হোসেন, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বিল্লাল শেখসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে উঠান বৈঠকের মতো কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা। সভাপতিত্বে বক্তব্য সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্যা বলেন, ১৭ বছর এ জনপদের মানুষ তার মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারিনি। এ বার ভোট দেওয়ার সুযোগ হয়েছে। আমরা হিন্দু মুসলিম দলমত নির্বিশেষে ধানের শীষ ভোট দিব। ইতোমধ্যে আমরা ৫ থেকে ৬ টি উঠান বৈঠক করেছি। আরো করব। প্রতিটি বাড়ি বাড়ি যাব। বিএনপির মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস কে বিজয়ী করতে যা যা করা দরকার তাই তাই করব। 

এ সময় বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন, ধর্ম ব্যবহার করে কেউ ভোট নিতে পারবে না। কাওকে ভোট দিয়ে কেউ সর্গ বা বেহেশতে যেতে পারে না। এসব টিকিট এ বাজারে বিক্রি হবে না। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন সিঙ্গাশোলপুর ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি মো. আলাউদ্দিন খা।

ভোরের আকাশ/র.ই

বিএনপি প্রার্থীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনজাহাঙ্গীর আলম

শেয়ার করুন: