শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল আনন্দ শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে কাউখালী উত্তর বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সোনালী ব্যাংক চত্বরে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচএম  দ্বীন মোহাম্মদ, স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলার আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া। কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।

পরে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে হাসপাতাল প্রাঙ্গণে ও বিভিন্ন সড়কের পাশে কয়েক শতাধিক কৃষ্ণচূড়া, নিম, লেবু ও পেয়ারার গাছের চারা রোপন করেন।

কর্মসূচিতে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের পাঁচটি ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

বর্ণাঢ্য শোভাযাত্রাকাউখালীস্বেচ্ছাসেবক দলপ্রতিষ্ঠাবার্ষিকী

শেয়ার করুন: