শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বসতবাড়ীতে কিশোর গ্যাংয়ের তান্ডব

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে  দিনদুপুরে দুটি বসতবাড়িতে  তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট করেছে কিশোর গ্যাং সদস্যরা। 

এসময় নারী ও শিশুরা ভয়ে আতংকিত হয়ে ডাক চিৎকার শুরু করে। তাদের সবার হাতে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা ছিলো।তুচ্ছ ঘটনায় এমন হামলা এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করেছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের দাইবাড়িটেক গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন, দাইবাড়িটেক গ্রামের হেলাল উদ্দিন ও আব্দুর রশিদ। অভিযুক্তরা কিশোর গ্যাং লিডার রনি, আরিফ, রিপন, ইমন, সুমন, নাজমুল শ্রাবণসহ অর্ধশতাধিক কিশোর গ্যাং সদস্যরা এ হামলা চালায়। 

ভুক্তভোগী রকিব জানান, দুদিন যাবৎ বিদ্যুৎ না থাকায় পাশের বাড়ি থেকে জেনারেটর ভাড়া করে এনে বসতবাড়ির পানি সংগ্রহ করি। পথিমধ্যে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার রনি তার বসতবাড়িতে পানি দিতে চাপ প্রয়োগ করে।  কিন্তু ডিজেল সংকটের কারণে জেনারেটর মালিক তাদের বসতবাড়িতে পানি দিতে পারেনি। 

এই কারণে রনি আমাকে দায়ী করে রাস্তা অবরুদ্ধ করে মারধর করে। এর ঘন্টাখানেক পর কিশোর গ্যাং লিডার রনির নেতৃত্বে অর্ধশতাধিক সদস্য দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। বসতঘরের সমস্ত আসবাবপত্র ভাংচুর করে লুটপাট চালায়। আমাদের বাড়ির নারী ও শিশুরা ভয়ে আতংকিত হয়ে ডাক চিৎকার শুরু করে। আমার ভাতিজী অজ্ঞান হয়ে যায়। 

ভুক্তভোগী সাব্বির হোসেন বলেন, হঠাৎ করে ৩০ থেকে ৪০ জন ছেলে লাঠিসোঁটা নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। এসময় আমাকে মারতে তেড়ে আসে। জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যাই। আমার শিশুকন্যা সামিয়া এসব দেখে অজ্ঞান হয়ে পড়ে। বসতবাড়ির সবকিছু ভেঙে ফেলে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/ র.ই


 


 

কিশোর গ্যাংমোহাম্মদ নাছির আহমদ

শেয়ার করুন: