লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ
প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুডকার্ট বিতরণ

খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নগরীর ৭নং ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত সদস্যদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুডকার্ট (খাদ্য বিক্রয়ের গাড়ি) বিতরণ করা হয়।
ইউএনডিপি-বাংলাদেশের আসাবিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরকারভোগীদের মাঝে এ সকল সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।
প্রধান অতিথির বক্তৃতায় স্টিভেন রড্রিগেস দক্ষিণাঞ্চলের উপজেলাসমূহ সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার চ্যালেঞ্জগুলি কাছ থেকে দেখেছি এবং দেখেছি কিভাবে তারা এ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে জলাবদ্ধতা, পানীয় জলের অভাব, স্যানিটেশন, কর্মসংস্থানের অভাবে তারা মানবেতর জীবন যাপন করছে। তারপরও তাদের একে অপরকে সহযোগিতার মনোভাব খুবই প্রশংসনীয়। বিতরণকৃত পণ্যের ব্যবহার নিশ্চিত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি উপকারভোগীদের প্রতি আহবান জানান এবং আগামীতেও ইউএনডিপি পাশে থাকবে বলে উল্লেখ করেন।
দরিদ্র পরিবারের আয়বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি’র (ইউএনডিপি) কারিগরি সহায়তায় গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড (জিডিএফ) ও চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সী (সিডকা) এর আর্থিক সহায়তায় এ সকল সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তিনি মহানগরীর ১৭টি ওয়ার্ডের ১৯টি কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি’র (সিডিসি) ১০জনকে কম্পিউটার সেট, ১০ জনকে সেলাই মেশিন এবং ১০জনকে ফুডকার্ট বিতরণ করেন।
কেসিসির চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, ঢাকাস্থ ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম স্পেশালিষ্ট তানভীর মাহমুদ, ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার যোগেশ প্রাধানাং ও প্রজেক্ট অ্যানালিস্ট এস এম আবদুল্লাহ আল মাসুম অনুষ্ঠানে বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে সিডিসি কাস্টার লিডার রোকাইয়া খলিফা ও উপকারভোগীদের মধ্যে সালেহা বেগম বক্তৃতা করেন। অনুষ্ঠানে কেসিসির মতাপ্রাপ্ত কর্মকর্তা ও প্রকল্পের উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/আ.র