শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বামীকে বাঁচাতে পানিতে ঝাঁপ স্ত্রীর, প্রাণ গেল দুজনেরই

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
স্বামীকে বাঁচাতে পানিতে ঝাঁপ স্ত্রীর, প্রাণ গেল দুজনেরই
স্বামীকে বাঁচাতে পানিতে ঝাঁপ স্ত্রীর, প্রাণ গেল দুজনেরই

নওগাঁর বদলগাছীতে খালে গোসল করতে নেমে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রীও ডুবে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের একটি খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মেহেরপুরের গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের নুর ইসলাম (২২) এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার (১৮)। স্থানীয়দের ভাষ্য, প্রায় ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নুর ইসলাম। রোববার দুপুরে বাড়ির পাশের একটি বড় খালে অন্যদের সঙ্গে গোসল করতে নামেন তিনি। এ সময় পাড়ে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী সুমাইয়া। একপর্যায়ে নুর ইসলাম পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে সুমাইয়াও খালে ঝাঁপ দেন। এরপর দুজনই পানির নিচে তলিয়ে যান।

ঘটনা টের পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর তাদের অচেতন অবস্থায় পানি থেকে তুলে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কাজী তাহরিমা আক্তার মুন্নি জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন বলেন, মরদেহের সুরতহাল হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/এনএ

 

 

স্বামীকে হত্যাস্বামী

শেয়ার করুন: