বগুড়া-৬ আসন
তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগে ভিপি সাইফুল ইসলাম
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় উল্লাসে ফেটে পড়ছে জনগণ। তারা অধিরআগ্রহে অপেক্ষা করছেন প্রিয় নেতার। দীর্ঘ ১৭ বছরে তারা ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে তারেক রহমানের ভোটের বাক্সে যে পরিমাণ ভোট পড়বে, তার ভোটের ঢেউয়ে অন্য প্রার্থীদের খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের এক নম্বর ওয়ার্ডেরহাকির মোড়, গোয়ালবাড়ি, নামাজগড় ও সুলতানগঞ্জ পাড়াএলাকায় তারেক রহমানের পক্ষে ধানের শীষ মারকায় ভোট চেয়ে প্রচারণা চালান।
এ সময় তিনি বিপুল ভোটে তারেক রহমানকে নির্বাচিত করার আহান জানান বগুড়া বাসির প্রতি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া-৭ গাবতলী ওশাজাহানপুর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচন করার সম্মতি দেওয়ায় নেতা তাদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
নামাজগড় মোড়ে সমাবেশে ভিপি সাইফুল আসলাম আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিগত দিনে যে উন্নয়ন হয়েছে তা আর কেউ করেনি। তাই আগামী নির্বাচনে তাকে রেকর্ড সংখ্যক ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে আবারো বগুড়ার সকল উন্নয়ন কাজ করতে হবে। বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সাবেক পৌর কাউন্সিলর এবং জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শাহ মোঃ মেহেদী হাসান হিমুর সমন্বয়ে গোয়াল গাড়ী, সুলতান গন্জপাড়া, নামাজগড়, নিশিন্দারা এলাকায় তারেক রহমানের পক্ষে ধানের শীষের প্রচারণা চালায়। পথসভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করেন নেতাকর্মীরা। এছাড়া তারেক রহমান বগুড়া-৬ আসনে ও বেগম খালেদা জিয়া বগুড়া-৭ আসনে প্রার্থী হওয়ায় জনসাধারনকে মিষ্টিমুখ করান ভিপি সাইফুল ইসলাম।
কর্মসূচীতে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। তার সাথে উপস্থিত ছিলেন শহর বিএনপির সহসভাপতি মশিউর রহমান শামীম, সাবেক কাউন্সিলর শাহ মোঃ মেহেদী হাসান হিমু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদ শরীফ মিঠু, বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, যুবদলের রাশেদুল ইসলাম রাশেদ, জাহিদুল ইসলাম, উজ্জল হোসেন, ইখতিয়ার উদ্দিন রানা, সোহেল শাহরিয়ার, আতিকুল ইসলাম আতিক, স্বাধীন আহমেদ, তৌহিদুল ইসলাম, শহর ছাত্রদল নেতা রাজন, রাহাদ, আরিফ, ওয়ার্ড ছাত্রদলের লিমন, রিয়াদ, রাব্বি, মাহিউল, নিয়ামুল, মেজবাউল প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ