শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরগুনায় বজ্রপাতে নারীর মৃত্যু

মোঃ ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৭:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরগুনায় বজ্রপাতে নারীর মৃত্যু
বরগুনায় বজ্রপাতে নারীর মৃত্যু

বরগুনার আমতলীতে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কোহিনুর বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১২ মে) সন্ধ্যায় উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কোহিনুর বেগম দুই সন্তানের জননী। তিনি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামের মোঃ জামাল মিস্তিরির স্ত্রী। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের দক্ষিণ ডালাচাড়া গ্রামের মোঃ জামাল মিস্তিরির স্ত্রী কোহিনুর বেগম ও তার ছেলে নাজমুল ইসলাম সোমবার বিকেলে বৃষ্টির সময় বাড়ি থেকে কিছু দূরে মাঠ থেকে গরু আনতে যান। এসময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবং তার সাথে থাকা ছেলে বেঁচে যায়। এছাড়া বজ্রপাতে একটি গরুরও মৃত্যু হয়। 

আমতলী থানার ওসি মো: আরিফুর ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ব্যাবস্থা নিবেন। 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তারেক হাসান বলেন, পরিবার আবেদন করলে আর্থিক সহায়তা দেয়া হবে। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: