শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত এবং গ্রেফতার করা হয়েছে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে। আজ রবিবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে ও সকালে এসব পৃথক অভিযান পরিচালনা করা হয়।

​নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচলনা করা হয়।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক (এসআই) সালিহিনের নেতৃত্বে পরিচালিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন 'রিভারভিউ রেস্টুরেন্ট'-এর সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত সাগর বাইন উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

​অন্যদিকে, রোববার ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে মাদক সেবনের অপরাধে গোলক বৈদ্ধ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি অতুল নগর গ্রামের নগেন বৈদ্ধর ছেলে। পরবর্তীতে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে সাজা প্রদান করেন। এ সময় নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ঘরেই বানান নারকেল তেলের গোল্ডেন ক্রিম

​এছাড়া নাজিরপুর থানা পুলিশের একই রাতের অভিযানে গাওখালী গ্রাম থেকে বিভিন্ন জিআর মামলার চার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— ওই গ্রামের রবিন্দ্রনাথ হালদারের ছেলে তপন হালদার, রাজেন্দ্রনাথ হালদারের ছেলে রবিন্দ্রনাথ হালদার এবং নারায়ন চন্দ্র হালদারের দুই ছেলে রিপন হালদার ও অনুপ হালদার।

​অভিযানের বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: