শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফরিদপুরে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন পরিকল্পনা নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

রাঙামাটিতে মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর চরাঞ্চলে উন্নত জাতের গবাদিপশু সম্প্রসারণের মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরে। সড়ক ও জনপথ বিভাগ জেলার সড়ক অবকাঠামোর উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে মতামত উপস্থাপন করে।

এছাড়া পরিবেশ অধিদপ্তর জেলার পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং ইটভাটার সংখ্যা কমিয়ে পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করে। পানি উন্নয়ন বোর্ড পদ্মা নদীর ভাঙন প্রতিরোধ, নদীতীর সংরক্ষণ এবং জেলার বিভিন্ন নৌঘাটের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করলে জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা জেলার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ভোরের আকাশ/ইউএম

ফরিদপুর জেলা

শেয়ার করুন: