খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রামগঞ্জে দোয়ার অনুষ্ঠান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রামগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়ার অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) যুগ্ম আহ্বায়ক ও মতিঝিলের সাবেক কমিশনার হারুন অর রশিদ।

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন ও প্রভাষক হারুন অর রশিদের সঞ্চালনায় এবং রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি।
এসময় বক্তব্য দেন জিয়াউল হক জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশফিকুল হক জয়, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, রফিক উল্যাহ পাটোয়ারী, ইসমাইল হোসেন বেঙ্গল, আবুল হোসেন, আবুল খায়ের লেলিন ও মহিলা দলনেত্রী নয়ন আক্তার প্রমুখ।
ভোরের আকাশ/মো.আ.