শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে বিএনপির সেক্রেটারীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আলম সেপাই ও তার স্ত্রী এবং তিন মেয়েকে প্রাণনাশের হুমকি ও একটি কূ-চক্রী মহল কর্তৃক সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সাংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় কাউখালী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন মো. আলম সেপাই।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আলম সেপাই বলেন, আমার চাচাত ভাই আলাউদ্দিন ও তার দলবল নিয়ে আমার পৈত্রিক ও কবলাইকৃত সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য বিভিন্ন সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। আমি হার্টে বাই পাস করানো অসুস্থ মানুষ। আমি এখন তাদের ভয়ে দীর্ঘ ১০ বছর যাবৎ আমার পৈত্রিক ভিটাবাড়ি ছাড়া। কু-চক্রী মহলের হোতা শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ সভাপতি ও সদ্য বিস্ফোরক দ্রব্য মামলায় সদ্য জামিনে বের হওয়া গাজী ছিদ্দিকুর রহমান মদদে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার চাচাতো ভাই আলাউদ্দিন, আমার চাচী ও তার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করে।

উল্লেখ্য, প্রায় ২৫ বছর পূর্বে তাদের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দের জেরে আলাউদ্দিন এর পিতা মতিউর রহমান সেপাই ও আলাউদ্দিন তার লোকজন নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপায়। সে মামলায় আলাউদ্দিনের বাবার সাজা হয়। এরই জের ধরে গত ১৯ এপ্রিল ২০২৪ এবং গত ২১ জুন ২০২৫ রাতে বাড়ী থেকে কাউখালীতে আসার পথে উক্ত আলাউদ্দিন ও তার দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে আমাকে মারধর করে। এ নিয়ে কাউখালী থানায় জিডি হয় এবং পরবর্তীতে তাহা কোর্টে নন এফ আই আর প্রশিকিউশন করে মামলা হয়।  আমি উক্ত আলাউদ্দিন গং ও আওয়ামীগের চেয়ারম্যান গাজী ছিদ্দিকুর রহমান এর হাত থেকে রেহাই পেতে চাই এবং জীবনে বাঁচতে চাই। তাদের ভয়ে আমি গত ১০ বছর ধরে তাদের ভয়ে কাউখালীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করিতেছি। এই কু-চক্রী মহলটি বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সময় আমাকে সাইবার মামলাসহ বিভিন্ন মামলায় অর্ন্তভূক্ত করার অপচেষ্টা করেছে। এ সময় আলম সেপাইর স্ত্রী নাছিমা বেগম ও তার তিন কন্যা বলেন, আমরা আলাউদ্দিনের ভয়ে বাড়ী ছাড়া হয়েছি। আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছে যার কারণে আমরা দীর্ঘ ১০ বছর যাবৎ বাড়ী ছেড়ে কাউখালীতে বসবাস করিতেছি।

এ বিষয়ে আলম সেপাইর চাচাত ভাই আলাউদ্দিন মুঠো ফোনে জানান, জায়গা জমি ও মামলা সংক্রান্ত যে সকল অভিযোগ করেছেন তাহা সত্য না মিথ্যা আপনারা যাচাই বাছাই করে দেখেন বরং তারা আমার নামে মিথ্যা অপপ্রচার করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবক মনিরুজ্জামান মিন্টু, মোস্তাফিজুর রহমান আলো বিশ্বাস, ফারুক হোসেন, ইউপি সদস্য মেহেদী হাসান রুবেল, মোস্তফা সেপাই, আব্দুল্লাহ শেখ প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

কাউখালীবিএনপিরপ্রতিবাদ

শেয়ার করুন: