শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জে মহাসড়কে থ্রি-হুইলারের জট, ভোগান্তি

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ৯:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা–বগুড়া মহাসড়ক সংলগ্ন চান্দাইকোনা পশুর হাট এলাকায় থ্রি-হুইলারের দখলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। 

হাটের দিন শনিবার ও মঙ্গলবার মহাসড়কের দুই পাশে পশুবাহী থ্রি-হুইলার দাঁড়িয়ে পড়ায় তীব্র যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তা পারাপারের জন্য কোনো ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস না থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। গরু-ছাগল ওঠানামার সময় মহাসড়কের বড় অংশ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।

গরু ব্যবসায়ী নূরুল হক বলেন, “হাটের দিনে রাস্তা পার হওয়াই সবচেয়ে বড় সমস্যা।” হাট কমিটির সেক্রেটারি মো. শহীদুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে একটি ফুটওভার ব্রিজ নির্মাণই নিরাপদ পারাপারের বাস্তবসম্মত সমাধান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, থ্রি-হুইলার পার্কিং নিয়ন্ত্রণ ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

ভোরের আকাশ/র.ই


 

যানজট নিরসনইসমাইল হোসেন

শেয়ার করুন: