শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় তিন কাপড় ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
আখাউড়ায় তিন কাপড় ব্যবসায়ীকে জরিমানা
আখাউড়ায় তিন কাপড় ব্যবসায়ীকে জরিমানা

ঈদ উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তৈরি পোষাকের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন পৌর শহরের সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন। এসময় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখার অভিযোগের কয়েকটি ‘এক দাম’ এর তৈরি কাপড়ের দোকানে ব্যবসায়ীর কাছে কাপড়ের ক্রয় রসিদ দেখাতে বলেন আদালত। কাপড়ের গায়ে মূল্য তালিকা স্টিকার লেখা থাকলেও ক্রয় রশিদ দেখাতে পারেনি বিক্রেতারা। কিভাবে কাপড়ের মূল্য নির্ধারণ করা হয়েছে আদালতের এমন প্রশ্নে ঠিকঠাক উত্তর দিতে পারেনি ব্যবসায়ীরা। পরে ৩টি নামী তৈরি পোষাক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এছাড়া কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য সতর্ক করা হয়।

এ ব্যপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, আমাদের কাছে অভিযোগ ছিল, ব্যবসায়ীরা অতিরিক্ত দামে কাপড় বিক্রি করছেন। ঈদ উপলক্ষে যাতে অতিরিক্ত দান নিতে না পারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পন্যের মূল্য তালিকা দেখাতে না পারায় ভোক্তা অধিকার আইনে ৩ ব্যবসায়ীকে বিভিন্ন অংকে জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকার কথা তিনি জানান।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: